সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র মক্কা ও মদিনা নগরী কোনো নিরাপত্তা হুমকির মুখে পড়লে বাংলাদেশ বসে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, পবিত্র দুই নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ। এ বিষয়ে ধর্মীয় অনুভূতির পাশাপাশি বাংলাদেশের দায়িত্ববোধও কাজ করে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজনে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিকনির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মক্কা ও মদিনার নিরাপত্তা হুমকি মোকাবিলায় সৌদি আরবকে সহায়তার বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘মক্কা-মদিনার ব্যাপারে শুধু আমাদের কূটনীতি নয়, আবেগও কাজ করে। সেই জায়গা থেকে পবিত্র দুই নগরীতে কোনো হুমকি এলে আমরা বসে থাকব না। অবশ্যই তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেব।’

তবে প্রস্তাবিত ‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের যোগদান এখনো আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ এখনো এই চুক্তিতে যোগ দেয়নি। ফলে এর আওতায় সৌদি আরবে বাংলাদেশি সেনা পাঠানোর প্রশ্নও এ মুহূর্তে উঠছে না।

সৌদি আরবে চলমান হামলার নিন্দা জানিয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে। এসব হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে চিঠি দেওয়া হয়েছে।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশি নাগরিকদের হতাহতের তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ছাড়া ২৪ জনের বেশি বাংলাদেশি রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।

তিনি আশা প্রকাশ করেন, দ্রুত এ পরিস্থিতির অবসান হবে এবং যুদ্ধ বন্ধ হবে। তাঁর ভাষায়, সংঘাতে সাধারণ মানুষ নিহত হচ্ছে, ধ্বংস হচ্ছে পরিবারগুলো। এ সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

বিআইআইএসএসের সেমিনারে জাতীয় স্বার্থনির্ভর পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক অগ্রাধিকার, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতিতে আদর্শিক স্বার্থ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আয়েশা বিনতে তৌহিদ, ড. মাহফুজ কবির, এ এস এম তারেক হাসান সেমুল ও ড. সুফিয়া খানম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান। তিনি সেমিনারে সভাপতিত্বও করেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ