বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আজ সন্ধ্যায় ‘মাহফিলে ইশকে নবী'র আয়োজন করছে জামিয়া কাসেম নানুতবী প্রতিবন্ধীদের জন্য মসজিদে নববীতে কুরআন হিফজের বিশেষ ব্যবস্থা ‘জীবনের সর্বাবস্থায় রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করতে হবে’ উত্তরায় খেলাফত মজলিসের ‘সীরাতে মুস্তফা (সা.)’ আলোচনা সভা নবীজির স্মৃতিবিজড়িত ১২ রবিউল আউয়াল আজ, পালিত হচ্ছে নানা আয়োজনে ইসলামে কোনটি জরুরি তা নির্ধারণ করা বিচারকদের কাজ নয়: ওয়াইসি নবীজির সিরাত মানবতার জন্য পূর্ণাঙ্গ আদর্শ: মাওলানা ফজলুর রহমান আল্লাহর পরিকল্পনাই শেষ পর্যন্ত সফল হবে: এরদোয়ান তরুণ আলেমদের বিশেষ মিটআপে শায়খ ইলিয়াস গুম্মান তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আটক ব্যক্তির সঙ্গে মানবিক আচরণের নির্দেশ তালেবান সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে পুলিশের দায়িত্ব ও কর্তব্য এবং আটক ব্যক্তি ও বন্দীদের সঙ্গে আচরণসংক্রান্ত বিধানকে আইনি কাঠামোর আওতায় এনেছে তালেবান সরকার। নতুন আইনে আটক ও সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে মানবিক ও নমনীয় আচরণ নিশ্চিত করতে পুলিশকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের সময় তার শরীরের ক্ষতি হয় কিংবা সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি বা সন্দেহভাজনের সঙ্গে আচরণের ক্ষেত্রে মানবিক মর্যাদা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আইনে আরও বলা হয়েছে, শরিয়াহ আদালতের নির্দেশ ছাড়া কোনো আটক ব্যক্তি বা অভিযুক্তকে লাঠি, চাবুক, কেবল কিংবা অন্য কোনো উপায়ে মারধর বা নির্যাতন করা যাবে না।

কারাগারে থাকা বন্দীদের ক্ষেত্রেও পুলিশের ক্ষমতার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নতুন আইন অনুযায়ী, চূড়ান্ত আদালতের রায় ছাড়া কোনো রাজনৈতিক বা ফৌজদারি বন্দীকে শাস্তি দেওয়ার অধিকার পুলিশের থাকবে না।

আইনটিতে পুলিশের দায়িত্ব ও কর্তব্যের পাশাপাশি গ্রেপ্তার, আটক এবং বন্দীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষমতা ও সীমাবদ্ধতাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর ফলে আটক ব্যক্তিদের অধিকার ও মানবিক মর্যাদা রক্ষায় পুলিশের ভূমিকা আরও সুস্পষ্ট হলো।

সূত্র: মিল্লাত টাইমস উর্দু

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ