বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালি পার হওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির একটি জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। 

শনিবার (৮ আগস্ট) ভোরে ঘটনাটি ঘটে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানিটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। তবে এই হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছিল, হরমুজ প্রণালির দক্ষিণ করিডরে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়।

স্যাটেলাইট পর্যবেক্ষণের তথ্য উদ্ধৃত করে ফারস জানায়, আগুন নিয়ন্ত্রণ ও তেল ছড়িয়ে পড়া ঠেকাতে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির অপর একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছেছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে সেখানে কোনো জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। বিশেষ করে আবুধাবির জাহাজে হামলার ঘটনায় উপসাগরীয় রাষ্ট্রগুলো ফুঁসে উঠতে পারে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ