বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য মাদরাসাকে ‘সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’ বলে মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী।

মঙ্গলবার (৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, সাংবিধানিক পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তির এমন উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য শুধু ওই পদের মর্যাদার পরিপন্থী নয়, বরং দেশের মহান ধর্মীয় ও শিক্ষাগত ঐতিহ্য, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং ভারতীয় সংবিধানেরও অবমাননা।

মাওলানা আরশাদ মাদানী বলেন, যেসব মাদরাসাকে আজ সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, সেসব মাদরাসা থেকেই এমন আলেমরা বেরিয়ে এসেছিলেন, যারা সর্বপ্রথম ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছিলেন।

প্রখ্যাত এই আলেম বলেন, মাদরাসার আলেমরা দেশের স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন, বছরের পর বছর কারাভোগ করেছেন এবং ব্রিটিশ শাসকদের নির্মম নির্যাতন সহ্য করেছেন। তবু তারা বিদেশি শাসকদের সামনে কখনো মাথা নত করেননি। কারণ, তাদের কাছে মাতৃভূমির স্বাধীনতা নিজের জীবনের চেয়েও অধিক মূল্যবান ছিল।

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আরও বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে মাদরাসা ও আলেমদের অবদান ইতিহাসের অংশ। তাই রাজনৈতিক উদ্দেশ্যে মাদরাসাকে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা শুধু অসত্যই নয়, বরং জাতির ইতিহাস বিকৃত করার শামিল।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ