বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। গোষ্ঠীটির সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, একটি ড্রোন ব্যবহার করে সৌদি আরবের নাজরান বিমানবন্দরের ওই শত্রুভাবাপন্ন অবস্থানে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হেনে নির্দিষ্ট লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে।

হুথিরা দাবি করেছে, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করে সৌদি বাহিনী ড্রোন পরিচালনা করার প্রতিবাদেই মূলত এই পাল্টা হামলা চালানো হয়েছে। তবে এই হামলার ফলে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: আল-জাজিরা

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ