রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। সংস্থাটির দাবি, এসব হামলায় জলপাই বাগান ও পাইন বনাঞ্চলে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়েছে।

সোমবার (৩ আগস্ট) এনএনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১টার দিকে নাবাতিয়েহ আল-ফাওকার উপকণ্ঠে ইসরায়েলি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ আশপাশের শহরগুলোতেও শোনা যায়।

এছাড়া ইয়ারুন, হারুন ও বিনত জবেইল এলাকায় ফসফরাস বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়। এর ফলে ওইসব এলাকার জলপাই বাগান ও পাইন বনাঞ্চলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পরে দিনের বেলায় নাকুরার কাছে ওয়াদি হামুল এলাকার দিকে ইসরায়েলি সেনারা মেশিনগান থেকে গুলি ছোড়ে বলেও জানায় সংস্থাটি।

এনএনের আরেক প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন, আরনুন এবং বিনত জবেইল শহরের জলপাই বাগান ও পাইন বনাঞ্চলে ফসফরাস বোমা ফেলা হয়েছে। এতে কৃষিজমি ও বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে।

এ ছাড়া নাবাতিয়েহর কাছে আলি আল-তাহের পাহাড়ে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে টাইর জেলার বাইত আল-সাইয়াদ শহরে একটি ইসরায়েলি ড্রোন স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এসব ঘটনার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র : মিডল ইস্ট আই

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ