শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলা জনশুমারিতে অংশ নেওয়া জাতীয় ও ধর্মীয় দায়িত্ব: খালিদ সাইফুল্লাহ রাহমানী খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার তরবিয়তি মজলিস অনুষ্ঠিত পাকিস্তান ক্রমেই অবরুদ্ধ রাষ্ট্রে পরিণত হচ্ছে: মাওলানা ফজলুর রহমান গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ব্যবস্থা নিচ্ছে ভারত দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌপরিবহন প্রতিমন্ত্রী সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ

খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার তরবিয়তি মজলিস অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ মজলিসে সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং কর্মীদের নৈতিক ও আদর্শিক মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা শাখার নেতৃবৃন্দ ও কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ তরবিয়তি মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রংপুর জোন পরিচালক মাওলানা আবু সাঈদ, জেলা উপদেষ্টা অধ্যক্ষ এ কে এম গোলাম আযম, জেলা সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ এবং জেলা সাধারণ সম্পাদক এ কে এম মেহেদী হাসান।

বক্তারা তাদের আলোচনায় বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতে নিয়মিত তরবিয়ত, আত্মশুদ্ধি এবং সাংগঠনিক শৃঙ্খলার বিকল্প নেই। তারা কর্মীদেরকে ইসলামী মূল্যবোধ ধারণ করে সমাজের সর্বস্তরে ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা, ইউনিট পর্যায়ে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

তরবিয়তি মজলিসে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ