বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতের উত্তর-পূর্ব দিল্লিতে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গার সময় ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) কর্মকর্তা অঙ্কিত শর্মা হত্যা মামলায় প্রায় ছয় বছর পর রায় দিয়েছে দিল্লির কড়কড়ডুমা আদালত। আদালত মামলার পাঁচ আসামিকে দোষী সাব্যস্ত করেছেন এবং ছয়জন মুসলিম যুবককে সব অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছেন।

খালাসপ্রাপ্তরা হলেন— হুসাইন ওরফে মুল্লাজি ওরফে সালমান, গুলফাম, শুয়াইব আলম ওরফে বাবি, মুনতাজিম ওরফে মুসা, ফিরোজ এবং সামির।

জমিয়তে উলামায়ে হিন্দ জানিয়েছে, সংগঠনের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানীর নির্দেশনায় অ্যাডভোকেট আবদুল গফ্ফার চারজন আসামির পক্ষে আদালতে আইনগত লড়াই পরিচালনা করেন। তাদের মধ্যে ফিরোজ ও সামির আদালতের রায়ে সম্পূর্ণ বেকসুর খালাস পান।

অ্যাডভোকেট আবদুল গফ্ফার জানান, এ মামলায় মোট ১১ জন অভিযুক্ত ছিলেন। আদালত তাঁদের মধ্যে ছয়জনকে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন এবং বাকি পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছেন।

তিনি আরও বলেন, যাঁরা দোষী সাব্যস্ত হয়েছেন, তাঁদের উচ্চ আদালতে (হাইকোর্ট) আপিল করার আইনগত অধিকার রয়েছে। সূত্র: মিল্লাত টাইমস উর্দু

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ