মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

এবার পাকিস্তানের ঈদ মিলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সঙ্গে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সাধারণত এই উপমহাদেশে ঈদ ও রোজা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একদিন পর হলেও এবার ঘটছে ব্যতিক্রমী ঘটনা। ভারতে চাঁদ দেখা না গেলেও রোববার (১৭ মে) পাকিস্তানে চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৭ মে (বুধবার) মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে দেশটিতে ঈদুল আজহা  উদযাপিত হবে।

কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটির চেয়ারম্যান মাওলানা আব্দুল খবির আজাদ-এর সভাপতিত্বে করাচিতে চাঁদ দেখার বিষয়টি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় ও আঞ্চলিক রুয়েত-ই-হিলাল কমিটির সদস্যরা, আবহাওয়া অধিদপ্তর এবং সুপারকো (SUPARCO)-এর বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জানানো হয়, চাঁদ দেখা যাওয়ার পর দেশটিতে সোমবার ১ জিলহজ শুরু হবে। সেই অনুযায়ী ঈদুল আজহা পালিত হবে ২৭ মে বুধবার।

অন্যদিকে ইসলামাবাদ ও লাহোরে অনুষ্ঠিত আঞ্চলিক রুয়েত-ই-হিলাল কমিটির পৃথক বৈঠকে স্থানীয়ভাবে চাঁদ দেখার কোনো নির্ভরযোগ্য সাক্ষ্য পাওয়া যায়নি বলে জানানো হয়। তবে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত ধরা হয়েছে।

এদিকে আজ সোমবার বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। দেশে ২৮ মে বৃহস্পতিবার ঈদ উদযাপনের প্রবল সম্ভাবনা। সে হিসেবে ভারত ও বাংলাদেশে একই দিনে ঈদ উদযাপন হলেও পাকিস্তান এবার মধ্যপ্রাচ্যের সঙ্গে মিলে গেল।

সূত্র: রোজনামায়ে জং

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ