সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রতি ১০ কিলোমিটারে একটি করে অ্যাম্বুলেন্স নিশ্চিত করা হবে: সড়কমন্ত্রী ‘মক্কা চুক্তি’তে আমন্ত্রণ পাওয়ার দাবি ইরানের জ্বালানি সরবরাহে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী রাজনীতির ঊর্ধ্বে থেকে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা   বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বাসের নিরাপত্তার চেয়ে অফিসের নিরাপত্তা নারীর বেশি জরুরী ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের ভারতজুড়ে ফের আন্দোলনে নামার হুমকি সিজেপির

ভারতে ঈদুল আজহা ২৮ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

রোববার (১৭ মে) দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গে অবস্থিত 'ইমারত-এ-শরঈয়াহ হিন্দ'-এর কেন্দ্রীয় কার্যালয়ে রুয়েত-এ-হিলাল (চাঁদ দেখা) কমিটির এক জরুরি সভায় এই ঘোষণা দেওয়া হয়।

দিল্লির নায়েবে আমিরে শরিয়ত মাওলানা মুফতি জাকাউল হুসাইন কাসেমীর সভাপতিত্বে মাগরিবের নামাজের পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইমারত-এ-শরঈয়াহ হিন্দ কর্তৃক প্রকাশিত যৌথ উর্দু ও হিন্দি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়: আজ মাগরিবের পর দিল্লির আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকা সত্ত্বেও চাঁদের দেখা মেলেনি। এছাড়া ভারতের অন্য কোনো রাজ্য বা অঞ্চল থেকেও চাঁদ দেখার কোনো নির্ভরযোগ্য বা প্রমাণিত তথ্য পাওয়া যায়নি।

চাঁদ দেখা না যাওয়ার ফলে আগামীকাল ১৮ মে ২০২৬ (সোমবার) জিলকদ মাসের ৩০তম দিন হিসেবে গণ্য হবে। আগামী ১৯ মে ২০২৬ (রোজ মঙ্গলবার) থেকে পবিত্র জিলহজ মাস (১৪৪৭ হিজরি) আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

জিলহজ মাসের হিসাব অনুযায়ী, আগামী ২৮ মে ২০২৬ (বৃহস্পতিবার) সমগ্র ভারতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ