বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

থাইল্যান্ডে ট্রেনের ধাক্কায় বাসে আগুন, নিহত অন্তত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৮ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ মে) বিকেলে শহরের কেন্দ্রস্থলে একটি এয়ারপোর্ট রেল লিংক স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টা ৪০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, রেললাইনের সংযোগস্থলে নিরাপত্তা ব্যারিয়ার নেমে যাওয়ার পর বাসটি সেখানে আটকে পড়ে। এরপর দ্রুতগতির মালবাহী ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়, এর কিছুক্ষণ পর বাসটিতে আগুন ধরে যায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেন। পরে আহত ২৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগেও চলতি বছরের জানুয়ারিতে ব্যাংককের উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়লে অন্তত ২৮ জন নিহত এবং ৬৪ জন আহত হন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ