শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে এক হাজার ১০০ জনেরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা— ইউনিসেফ।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে বাড়তে থাকা সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে।

এতে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম হামলার পর থেকে ইরানে ২০০ শিশু নিহত হয়েছে, যার মধ্যে যুদ্ধের প্রথম দিনে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় দেড় শতাধিক স্কুলছাত্রীও রয়েছে। এছাড়াও লেবাননে ৯১ শিশু, ইসরায়েলে চার শিশু এবং কুয়েতে একজন শিশুর নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে চলামান এই সংঘাতে ইরান, লেবানন ও ইসরায়েলে আরও প্রায় ৮০০ শিশু আহত হয়েছে। 

ইউনিসেফ বিবৃতিতে বলা হয়, শিশুদেরকে হত্যা বা আহত করা এবং তাদের জন্য প্রয়োজন, এমন জরুরি সেবা ধ্বংস করাকে কোনো যুক্তিতেই সমর্থন করা যায় না। মধ্যপ্রাচ্যের প্রায় ২০ কোটি শিশু এখন বিশ্বের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।

সূত্র: বিবিসি

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ