রবিবার, ৩১ মে ২০২৬ ।। ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত বন্ধে প্রতিদিন ৪ মিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তান–পাকিস্তান সীমান্ত বন্ধ থাকায় প্রতিদিন ৪ মিলিয়ন ডলার করে ক্ষতির সম্মুখীন হচ্ছে পাকিস্তান। দেশটির রপ্তানিকারকদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, প্রায় দুই মাস ধরে সব বাণিজ্যিক ক্রসিং বন্ধ থাকায় এ ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে।

সারহাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)-এর সভাপতি ফুয়াদ ইসহাক বলেন, “সীমান্ত দীর্ঘদিন বন্ধ থাকলে আফগানিস্তান ও মধ্য এশিয়ার বাজার আমাদের হাতছাড়া হয়ে যাবে। পরিস্থিতি অব্যাহত থাকলে দ্বিপাক্ষিক বাণিজ্য ধ্বংস হয়ে যাবে। বর্তমান অবস্থায় শোক প্রকাশ করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই।”

অন্যদিকে, ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেছেন, পাকিস্তান দৃঢ় নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত দুই দেশের বাণিজ্য ও ট্রানজিট রুট পুনরায় খোলা হবে না। ইসলামাবাদকে নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে এসব করিডোর রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে না।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলিতে পাকিস্তান রাজনৈতিক উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সীমান্ত রুটগুলোর কার্যক্রম সীমিত বা বন্ধ করে দিয়েছিল। এতে ডুরান্ড লাইনের দুই পাশের ব্যবসায়ী ও সাধারণ জনগণ—উভয়ই গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ