রবিবার, ৩১ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

ইমামের বুদ্ধিতে প্রাণে বাঁচলেন ডুবন্ত গাড়ির ৭ আরোহী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের আসাম রাজ্যে মুসলিম ইমামের জরুরি সাহায্য ঘোষণার ফলে প্রাণে বেঁচে গেছেন সাত জন। মসজিদের মাইকে ইমামের ঘোষণার ফলে দুর্ঘটনা কবলিত একটি গাড়ি পুকুরে ঢুবে যাওয়া থেকে রক্ষা পায়।

ওই ইমামের নাম মাওলানা আবদুল বাসিত। তিনি শ্রীভূমের জামা মসজিদের ইমাম ও মিরাবারি মাদ্রাসার শিক্ষক।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে আসামের শ্রীভূম জেলায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। গাড়ির ধাক্কার শব্দ শুনে মসজিদের মাইক্রোফোন ব্যবহার করে গ্রামবাসীকে জরুরি অবস্থার কথা জানিয়ে সাহায্য চান বাসিত।

ইমামের ঘোষণার পর মুহূর্তের মধ্যে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করেন। গ্রামবাসীর সহায়তায় গাড়িতে থাকা সাতজনের প্রাণ বাঁচানো সম্ভব হয়। দুর্ঘটনার সময় গাড়ির সব জানালা বন্ধ ছিল এবং যাত্রীরা বেশিরভাগই ঘুমিয়ে ছিলেন।

সূত্র : এনডিটিভি

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ