শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

বিশ্বের এক নম্বর ধনী দেশটি এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বের ধনী দেশ ও ইউরোপের সেনজেনভুক্ত রাষ্ট্র লুক্সেমবার্গ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এই ঘোষণা জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করে দেওয়ার কথা। বিষয়টি দেশটির পার্লামেন্টারি কমিশনকে জানিয়েছেন প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্টে জানানো হয়েছে, চলতি মাসের শেষের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়ামসহ অন্যান্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে লুক্সেমবার্গ চূড়ান্ত ঘোষণা দেবে।

এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য ও অন্যান্য দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছিল।

প্রসঙ্গত, গত সপ্তাহে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দার লিয়েন বলেছেন, গাজায় ঘটে যাওয়া ঘটনা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। তিনি ইসরায়েলের উগ্রপন্থি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আর ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চুক্তি আংশিক প্রত্যাহারের প্রস্তাব দেবেন।

ইউরোপীয় কূটনীতিকরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি রাজনীতিকদের পদক্ষেপ দুটি পৃথক রাষ্ট্রের মাধ্যমে ফিলিস্তিন সমস্যা সমাধানের সম্ভাবনাকে চ্যালেঞ্জ করেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ