শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

বাণিজ্য সম্পর্ক জোরদারে আফগানিস্তান ও ইরানের প্রচেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তান ও ইরানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উদ্যোগ আরও তীব্র হচ্ছে। কাবুলে নিযুক্ত ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আলিরেজা বিকদেলি টোলোনিউজকে জানান, উভয় দেশ বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগিয়ে পণ্য পরিবহন দ্রুত করার পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে।

তিনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরান আফগানিস্তানকে কেবল বাজার হিসেবে নয়, বরং ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী হিসেবে দেখে। আমাদের অর্থনৈতিক সম্পর্ক আফগানিস্তানের প্রবৃদ্ধি ও জনগণের জীবিকা উন্নয়নে অবদান রাখুক, আমরা সে ব্যাপারে আগ্রহী।”

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও চাবাহার বন্দর ও মিলাক সীমান্ত ক্রসিং সক্রিয় রয়েছে জানিয়ে বিকদেলি বলেন, এসব রুটের উন্নয়ন অব্যাহত আছে। তিনি আরও জানান, শিগগিরই পরিসংখ্যান প্রকাশ করা হবে যা প্রমাণ করবে—নিষেধাজ্ঞা এ খাতে কোনো প্রভাব ফেলতে পারেনি, বরং এ রুটগুলোর ব্যবহার আরও সম্প্রসারিত হয়েছে।

এদিকে, আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে উচ্চমাত্রার আমদানি বিবেচনায় আফগান পণ্যের রপ্তানি বৃদ্ধি এখন সময়ের দাবি। মন্ত্রণালয়ের উপমন্ত্রী সদর আজম উসমানি বলেন, বর্তমানে ইরানে মাংস রপ্তানি শুরু হয়েছে এবং লক্ষ্য হলো ইরান ও উজবেকিস্তানে রপ্তানি আরও বৃদ্ধি করা।

প্রসঙ্গত, বর্তমানে আফগানিস্তান-ইরান বাণিজ্যের পরিমাণ ৩.৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তবে এর মধ্যে ইরানে আফগান রপ্তানির অংশ এখনও ন্যূনতম পর্যায়ে রয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ