মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্কের রাজধানী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে দেশটিতে এ ভূমিকম্প আঘাত হানে। এ সময় উত্তর-পশ্চিমের বিভিন্ন শহরও কেঁপে ওঠে। 

তুরস্কের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, প্রাথমিকভাবে রিখটার স্কেলে ৫ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে। এতে ভবনগুলো কেঁপে উঠে। মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসেন। এ সময় তারা প্রার্থনা করতে থাকেন।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ শহরগুলোতে পর্যবেক্ষক দলের মাধ্যমে খোঁজখবর নিচ্ছে। এ ছাড়া উদ্ধারকারী দলও প্রস্তুত রাখা হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টেকিরদাগ প্রদেশের কাছে মারমারা সমুদ্র। স্থানীয় সময় বিকেল ২টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প ঘটে এবং প্রাথমিকভাবে এর গভীরতা ৬.৭১ কিলোমিটার (৪.১৭ মাইল) ধরা হয়েছে।


ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় থেকে জানা যায়, প্রাথমিক মূল্যায়নে কোনো ক্ষয়ক্ষতির লক্ষণ দেখা যায়নি। গত আগস্ট মাসে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালিকেসিরের সিন্দিরগিতে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে একজন নিহত এবং অনেক মানুষ আহত হয়। তারপর থেকে বালিকেসিরের আশেপাশের অঞ্চলে ছোট ছোট কম্পন অনুভূত হচ্ছে। এখনও আফটার শক আঘাত হানার শঙ্কা রয়েছে।

সূত্র: এবিসি নিউজ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ