রবিবার, ৩১ মে ২০২৬ ।। ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর ৭ দিনের ঈদ ছুটি শেষে আগামীকাল খুলছে অফিস-আদালত বাইক চালককে বাঁচাতে গিয়ে অটোরিকশা খাদে উল্টে প্রাণ গেল যাত্রীর হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি ‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর 

গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে আল-আহলি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে, এতে সাতজন নিহত হয়েছেন। একই সঙ্গে সামরিক বাহিনী শহরটি দখল করার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ১০ লাখেরও বেশি ফিলিস্তিনিকে দক্ষিণের কেন্দ্রীভূত এলাকায় জোরপূর্বক স্থানান্তর করার প্রস্তুতি চলছে। খবর আল জাজিরার।

প্যালেস্টাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি অবরোধ ও ত্রাণের অভাবে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫১ জনে, যাদের মধ্যে ১০৮ জন শিশু।

ইসরায়েলে হাজার হাজার মানুষ তেল আবিবে বিক্ষোভ করেছে। তারা গাজায় যুদ্ধ বন্ধের এবং হামাসের কাছে বন্দি রাখা ব্যক্তিদের মুক্তির দাবি করেছে। আন্তর্জাতিক পর্যায়ে এ নিয়ে নিন্দার ঢেউ চলছে। বিশেষ করে আল জাজিরার সাংবাদিকদের হত্যার পর এই মাত্রা আরও বেড়েছে ।

ইসরায়েলের গাজা যুদ্ধের ফলে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৮২৭ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৫ হাজার ২৭৫ আহত হয়েছেন। এছাড়া ৭ অক্টোবর ২০২৩ সালের হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত ও ২০০ এর বেশি মানুষ বন্দি হয়েছিলেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ