ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমীরুল মু’মিনীন বা সর্বোচ্চ নেতা শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা ঘোষণা করেছেন, ইসলামিক আমিরাতের মন্ত্রী ও কেবিনেটের জন্য আর “তত্ত্বাবধায়ক বা অস্থায়ী” শব্দ ব্যবহার করা হবে না।
শুক্রবার (১৫ আগস্ট) কাবুল বীজয়ের চতুর্থ বার্ষিকীতে দেওয়া এক নির্দেশনায় এই ঘোষণা দেন তিনি।
আফগান আমীরুল মু’মিনীন বলেন, আল্লাহর সাহায্যে আমেরিকা ও তাদের মিত্রদের দখল থেকে আফগানিস্তান মুক্ত হওয়ার চার বছর পূর্ণ হলো। আফগানরা প্রায় পঞ্চাশ বছরের সংগ্রাম ও আত্মত্যাগের পর দেশে শরীয়াহভিত্তিক একটি পবিত্র শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, দখল শেষ হওয়ার পর দেশে সর্বাত্মক শান্তি ফিরে এসেছে। জনগণ দুর্নীতি, জুলুম, দখল, মাদক, চুরি ও লুটপাট থেকে মুক্ত হয়েছে। শরীয়াহর ন্যায়ভিত্তিক ব্যবস্থায় দেশ এগোচ্ছে। পুনর্গঠন ও উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে। ভাষা, জাতি ও রাজনৈতিক বিভাজনও কাটিয়ে উঠেছে জ