শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশসহ ৩১ দেশের নিন্দা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ‘গ্রেটার ইসরায়েল’ মন্তব্যকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে নিন্দা জানিয়েছে বাংলাদেশসহ ৩১টি আরব ও ইসলামি দেশ। খবর শাফাক নিউজের।

শুক্রবার প্রকাশিত যৌথ বিবৃতিতে জর্ডান, মিসর, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া প্রমুখ দেশ এবং আরব লীগ, ওআইসি ও জিসিসির মহাসচিবরা একসাথে ঘোষণা দেন—তারা জাতিসংঘ সনদের প্রতি অটল এবং বলপ্রয়োগ ও দমননীতি কোনোভাবেই মেনে নেবে না।

বিবৃতিতে ইসরায়েলের অতি-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের ওয়েস্ট ব্যাংকের বিতর্কিত ‘ই-ওয়ান সেটেলমেন্ট প্রকল্প’ অনুমোদন এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতারও কড়া নিন্দা জানানো হয়। এসব পদক্ষেপকে ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকারে সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করা হয়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাব ও আন্তর্জাতিক বিচার আদালতের মতামত উদ্ধৃত করে দেশগুলো জানায়, দখলকৃত ভূমির জনসংখ্যাগত বা আইনি অবস্থান পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা অবৈধ। তারা সতর্ক করে দেয়, বসতি স্থাপন, ভূমি দখল, জোরপূর্বক উচ্ছেদ, শরণার্থী শিবির ধ্বংস ও ধর্মীয় স্থানে হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

গাজা প্রসঙ্গে বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা, জাতিগত নির্মূল এবং ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ আনা হয়। দেশগুলো অবিলম্বে যুদ্ধবিরতি, অবাধ মানবিক সহায়তা ও অবরোধ প্রত্যাহারের জোর দাবি জানায়।

এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়, যাতে ফিলিস্তিনিদের নিরাপত্তা ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার নিশ্চিত হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ