শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

পাকিস্তানে আকস্মিক বন্যায় কমপক্ষে ২০০ জন নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে গত ২৪ ঘণ্টা ভারী মৌসুমি বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২০০ জন নিহত হয়েছে।

শুক্রবার রাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, উত্তর-পশ্চিম পাকিস্তানের পাহাড়ি খাইবার পাখতুনখোয়া প্রদেশে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানে কমপক্ষে ১৮০ জন মারা গেছে। এছাড়াও আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩০টি বাড়ি ধ্বংস হয়ে যায়। সেখানে ত্রাণসামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন।

এতে বলা হয়েছে, পাকিস্তান-শাসিত কাশ্মীরে আরও নয়জন এবং উত্তর গিলগিট-বালতিস্তান অঞ্চলে পাঁচজন মারা গেছেন।

দেশটির সরকারি আবহাওয়ার পূর্বাভাস থেকে জানানো হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেখানে বেশ কয়েকটি এলাকাকে দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করা হয়েছে।

সূত্র : বিবিসি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ