শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীর সঙ্গে মসজিদে নববীর ইমামের মতবিনিময়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদির সঙ্গে সাক্ষাৎ করেছেন মসজিদে নববীর ইমাম শায়খ ড. সালেহ আল-বুদাইর। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) কুয়ালালামপুরে এই সাক্ষাতের সময় তাদের মধ্যে মতবিনিময় হয়। 

সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের আয়োজিত দুই পবিত্র মসজিদের ইমামদের কর্মসূচির অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হয়েছে।

এ সময় মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ড. হামিদি ইসলাম ও মুসলিমদের সেবায় সৌদি আরবের প্রচেষ্টার প্রশংসা করেন এবং মুসলিমদের জন্য হজ ও ওমরাহ পালনের সুযোগ সহজ করার ক্ষেত্রে সৌদি নেতৃত্বের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মসজিদে নববীর ইমাম শায়খ ড. সালেহ আল-বুদাইর সৌদি আরবের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, তারা বিশ্বব্যাপী মুসলিমদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে, সংযম ও ভারসাম্য প্রচারে এবং ইসলামের ইতিবাচক ভাবমূর্তি শক্তিশালী করতে সচেষ্ট থাকবে।

সূত্র: আরব নিউজ

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ