শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ইসরায়েলের প্রধান বিমানবন্দরসহ তিন স্থাপনায় হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওন সহ তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল ড্রোন হামলার দাবি করেছে।

হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, “আমরা তিনটি ড্রোন ব্যবহার করে বেন গুরিওন বিমানবন্দর, বেয়ারশেবা ও আশকেলনের ওপর অভিযান পরিচালনা করেছি।” তিনি জানান, এই হামলা চালানো হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যামূলক অপরাধ ও অনাহারের প্রতিবাদের অংশ হিসেবে।

হুথি মুখপাত্র ইসরায়েলি বন্দরে কার্যরত কোম্পানিগুলোকে সতর্ক করে বলেন, “যদি তারা অবিলম্বে এসব বন্দরের সঙ্গে ব্যবসা বন্ধ না করে, তাহলে তাদের জাহাজকেও হামলার টার্গেট করা হবে, গন্তব্য যেখানেই হোক না কেন।”

তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া দুটি ড্রোন মাঝপথে সফলভাবে আটকানো হয়েছে।

সূত্র: মেহের নিউজ, আনাদোলু এজেন্সি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ