মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

আবারও দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলেস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ফের দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। পাহাড়ি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ায় দুটি কাউন্টিতে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) আগুণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের প্রভাবে এখন পর্যন্ত প্রায় ৫ হাজার একর জমি পুড়ে গেছে।

ভেনচুরা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যান্ড্রু ডাউড সংবাদ মাধ্যম এএফপিকে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টির কমপক্ষে ১০টি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত অন্তত ২ হাজার ৭০০ বাসিন্দাকে সরানো হয়।

অ্যান্ড্রু ডাউডের মতে, বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে ৪০০ এর অধিক কর্মী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে বিশাল দাবানলের কবলে পড়ে লস অ্যাঞ্জেলেস শহরটির বহু ক্ষয়ক্ষতি হয়েছে। টানা কয়েকদিনের ভয়াবহ এই দাবানল হাজার হাজার একর জমি গ্রাস করে। এর ফলে বহু বাড়িঘর ধ্বংস হয়ে যায়।

সে সময় কর্তৃপক্ষ উল্লেখ করেছিল, শুষ্ক ঝোপঝাড়, প্রচণ্ড বাতাস এবং উচ্চ তাপমাত্রা আগুনের সূত্রপাত করছে।

এদিকে চলতি সপ্তাহের শুরুতে জুরিখ-ভিত্তিক পুনর্বীমা প্রতিষ্ঠান 'সুইস রে' বলেছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে এই বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী ১৩৫ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। অর্থনৈতিক ক্ষতির সবচেয়ে বড় প্রভাব পড়েছিল লস অ্যাঞ্জেলেসে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ