এবার গাজা উপত্যকা পুরোপুরি দখলের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।
শুক্রবার (৮ আগস্ট) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা মন্ত্রিসভা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গাজা দখল পরিকল্পনা অনুমোদন করেছে।সেই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিক জনগণকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল যে পাঁচটি শর্ত দেবে, তার একটি তালিকা মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সমর্থন করেছেন। শর্তগুলোà