শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ছেড়ে দিলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১০ বছরের বেশি সময় ধরে মাথায় ঝুলছিল মৃত্যুদণ্ডের পরোয়ানা। তবে কেনিয়ার সরকার ও একটি ইসলামিক দাতব্য সংস্থার সহায়তায় মৃত্যুদণ্ড থেকে বেঁচে গেছেন এক কেনীয় ব্যক্তি।

কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেফেন আব্দুলকারিম মুনাইখো নামে এ ব্যক্তি সৌদিতে কাজ করতেন। ২০১১ সালে তিনি তার এক ইয়েমনি সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেন। প্রথমে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হলেও সৌদির সর্বোচ্চ আদালত তাকে ২০১৪ সালে মৃত্যুদণ্ড দেয়। এরপর থেকে তিনি দণ্ড কার্যকরের প্রহর গুণছিলেন। তবে কেনিয়ার সরকারের হস্তক্ষেপে এটি কয়েকবার পিছিয়ে দেওয়া হয়।

সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়েমেনি ওই ব্যক্তির পরিবারকে ১০ লাখ ডলার জরিমানা দিয়ে এই ব্যক্তি মৃত্যুদণ্ড থেকে বেঁচেছেন। মুক্তি পাওযার পর তিনি ওমরাহ পালন করেছেন। তিনি কবে কেনিয়ায় ফিরে যাবেন সেটি নিশ্চিত নয়। 

সূত্র: বিবিসি

আইএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ