শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

MWL প্রধানের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর ঐক্য নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি ও মুসলিম ওয়ার্ল্ড লীগের (MWL) মহাসচিব শেখ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা কাবুলে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। আলোচনার মূল প্রতিপাদ্য ছিল—ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্য, সমন্বয় ও সহযোগিতা জোরদার করা।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি আফগানিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা তুলে ধরেন এবং বলেন, ইসলামী উম্মাহর জন্য পারস্পরিক সমঝোতা ও ঐক্য আজ অতীব প্রয়োজন। তিনি আফগানিস্তানের ইসলামিক আমিরাতের আমিরুল মুমিনীন ঘোষিত সাধারণ ক্ষমার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এটি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এছাড়া তিনি ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রে গৃহীত সংস্কারসমূহকে বর্তমান প্রশাসনের বড় সাফল্য হিসেবে তুলে ধরেন।

জবাবে MWL মহাসচিব শেখ ড. মোহাম্মদ আল ঈসা আফগানিস্তানের ইসলামি পরিচয় ও ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করে বলেন, আফগানিস্তান ইসলামি বিশ্বের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে। তিনি ইসলামিক আমিরাত ও মুসলিম ওয়ার্ল্ড লীগের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এই বৈঠকটি উভয় পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির একটি ইতিবাচক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ