বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


আস্থা ও সমস্যার সমাধানে একমত আফগান-পাক স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শনিবার (২০ জুলাই) একদিনের সরকারি সফরে আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছায়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানান, সফরকারী দলে পাকিস্তানের আফগানিস্তান-বিষয়ক বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিকও ছিলেন। প্রতিনিধি দলটি আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে হাক্কানি বলেন, “আস্থা গঠনের মাধ্যমে সব ধরনের সমস্যার সমাধান সম্ভব। ইতিবাচক সম্পৃক্ততা গড়ার মতো অনেক ভিত্তি আমাদের রয়েছে।”

মতিন কানি জানান, আলোচনায় হাক্কানি আফগান অভিবাসী ও পাকিস্তানে আটক আফগান নাগরিকদের প্রতি ন্যায্য আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

উত্তরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, à¦