শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

আফগান ফেরতিদের জন্য পুনর্বাসন বসতি গড়ে তুলতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের শরণার্থী ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রী মাওলাভি আব্দুল কাবির যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা আফগান ফেরতিদের জন্য আবাসন বসতি নির্মাণে সহায়তা করে।

সম্প্রতি যুক্তরাজ্যের কাবুলস্থ কার্যনির্বাহী চার্জ দ্য অ্যাফেয়ার্স রবার্ট ডিকসন এবং আফগানিস্তানের জন্য নতুন নিযুক্ত ব্রিটিশ প্রতিনিধি রিচার্ড লিন্ডসের সঙ্গে এক বৈঠকে এ আলোচনা হয়।

আফগানিস্তান শরণার্থী ও পুনর্বাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে পাকিস্তান ও ইরান থেকে জোরপূর্বক ফেরত পাঠানো আফগান নাগরিকদের জরুরি মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়।

ব্রিটিশ প্রতিনিধিরা আফগানিস্তানে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং ইসলামি আমিরাতের সঙ্গে গঠনমূলক সংলাপের ওপর গুরুত্বারোপ করেন।

যুক্তরাজ্যের আফগানিস্তানবিষয়ক বিশেষ দূত বলেন, চলমান সংকট কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন রয়েছে।

মাওলাভি আব্দুল কাবির যুক্তরাজ্যের আগের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইসলামি আমিরাত সীমান্ত এলাকায় ফেরতিদের জন্য মৌলিক সেবা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি ফেরতিদের সমাজে পুনরায় সম্পৃক্ত করার জন্য অবিলম্বে সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন, মানবিক সহায়তা যেন রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে।

মন্ত্রী বলেন, ফেরতিদের জন্য পৃথক আবাসন বসতি গড়ে তোলা হলে পুনরায় দেশত্যাগের প্রবণতা রোধ করা সম্ভব হবে।

বৈঠকের শেষাংশে তিনি বলেন, ইসলামি আমিরাত আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং পশ্চিমা বিশ্বের স্বীকৃতি পাওয়ার দাবি রাখে। এ বিষয়ে যুক্তরাজ্যের মতো দেশগুলো যেন আর দেরি না করে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ