শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা সব জিম্মি মুক্তির শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তা ইসরায়েল নাকচ করে দিয়েছে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, কোনো চুক্তি না হলে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাবে।

বৃহস্পতিবার প্রকাশিত ২০ মিনিটের এক ভিডিও বার্তায় উবাইদা বলেন, ইসরায়েলি সরকার বন্দিদের বিষয়ে আন্তরিক নয়, কারণ তারা সবাই সেনাসদস্য।

তিনি জানান, হামাস একটি পূর্ণ চুক্তির পক্ষেই আছে—যেখানে যুদ্ধ বন্ধ হবে, গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে।

তিনি হুঁশিয়ার করে বলেন, কাতারে চলমান আলোচনায় ইসরায়েল আবার পিছিয়ে গেলে ভবিষ্যতে আংশিক কোনো চুক্তির সুযোগ থাকবে না। আলোচনায় একটি ৬০ দিনের প্রস্তাব রয়েছে, যার অধীনে ১০ জন জিম্মি মুক্তির কথা বলা হয়েছে।

বর্তমানে হামাসের কাছে প্রায় ৫০ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা থেকে আরও ১০ জন জিম্মি শিগগির মুক্তি পাবে। তিনি দাবি করেন, আমরা বেশিরভাগ বন্দিকে ফিরিয়ে এনেছি। আশা করছি পুরো বিষয়টি দ্রুত শেষ হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মার্চের পর এই প্রথমবার ভিডিও বার্তা দিয়েছেন আবু উবাইদা। তিনি বলেন, হামাস যোদ্ধারা প্রস্তুত আছে এবং তারা গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে।

ভিডিওতে তিনি আরব ও মুসলিম দেশের নেতাদেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলের ‘গণহত্যা’ নিয়ে তাদের নীরবতা এক ধরনের ‘বিশ্বাসঘাতকতা’।

সূত্র : আল জাজিরা

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ