শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

গাজায় অব্যাহত ইসরাইলি হামলা, নিহত আরও ৪১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের টানা বিমান হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শুক্রবার দিনভর চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ৪১ জন এবং আহত হয়েছেন আরও ১১০ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। খবর দিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে। তারপর থেকে এ পর্যন্ত ৫৮ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এবং অন্তত ১,২০০ ইসরায়লি নাগরিককে হত্যা করে। এসময় তারা ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ