শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের ড্রোন হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার সকালে চালানো এই হামলায় সদর দপ্তরের সামনের ও পেছনের অংশে দুটি ড্রোন বিস্ফোরণ ঘটে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানান, সিরিয়ার সেনাবাহিনীর উপস্থিতির জবাবে এই সামরিক অভিযান চালানো হয়েছে। তিনি দাবি করেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা শহরে দ্রুজ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে আল জাজিরার স্থানীয় প্রতিনিধি জানান, হামলার পরপরই দামেস্ক আকাশে ড্রোনের গর্জন ও পাল্টা গুলির শব্দ শোনা যায়। সিরীয় সেনারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে পাল্টা প্রতিক্রিয়া জানায়।

উল্লেখ্য, সম্প্রতি সুইদায় সরকারপন্থী বাহিনী ও দ্রুজ যোদ্ধাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে, যার ধারাবাহিকতায় এই হামলার ঘটনা ঘটল।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ