শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

ওমান সাগরে চোরাই জ্বালানি বহনকারী বিদেশি ট্যাংকার জব্দ করলো ইরান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ওমান সাগরের ইরানি জলসীমা থেকে প্রায় ২০ লাখ লিটার চোরাই জ্বালানি বহনকারী একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। এ সময় ট্যাংকারটির ক্যাপ্টেনসহ ১৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ।

ইরানের হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতবা গাহরেমানি বলেন, জাহাজটি সন্দেহজনক গতিবিধির কারণে নজরদারিতে আসে। এরপর কাগজপত্র যাচাইয়ে দেখা যায়, তেলের বৈধতা নিয়ে অসঙ্গতি রয়েছে। এ কারণে জাহাজটি আটক করে দক্ষিণ ইরানের জাস্ক বন্দরে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা জ্বালানির নমুনা পরীক্ষা ও আইনি প্রক্রিয়া চলছে। প্রমাণ সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের পর চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে।

এই অভিযান ইরানের চোরাচালানবিরোধী কঠোর মনোভাবের একটি সাম্প্রতিক উদাহরণ বলে মনে করছে বিশ্লেষকরা

সূত্র : মেহর নিউজ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ