শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

গাজায় আরও ৬১ প্রাণহানি, ত্রাণকেন্দ্রে হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর দমন-পীড়ন অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় নতুন করে কমপক্ষে ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন ছিলেন ত্রাণের আশায় অপেক্ষমাণ সাধারণ মানুষ।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, যুদ্ধকালীন এই সঙ্কটে গাজার শিশুদের মধ্যে অপুষ্টির হার আশঙ্কাজনক হারে বাড়ছে। খাদ্য ও চিকিৎসাসেবা পাচ্ছে না অসংখ্য পরিবার।

উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়। আহত হয়েছে আরও অনেক। একই দিন দক্ষিণ গাজার রাফা শহরের উত্তরে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে হামলায় প্রাণ হারান কমপক্ষে দুই নারী। আহত হন আরও ৩০ জন।

জাতিসংঘ জানিয়েছে, জিএইচএফ কার্যক্রম শুরুর পর থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এ পর্যন্ত অন্তত ৮৭৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

উত্তর গাজার ১৬টি এলাকায় নতুন করে বাস্তুচ্যুতির নির্দেশ জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে জাবালিয়া অন্যতম, যেখানে সেখানকার বাসিন্দারা আতঙ্কে এলাকা ছাড়ছেন।

আল জাজিরা জানিয়েছে, অনেকেই যানবাহনের অভাবে গাধার গাড়ি বা পায়ে হেঁটে এলাকা ত্যাগ করছেন। জ্বালানির সংকটে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। অসংখ্য পরিবার এখন দিকহারা, অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়াচ্ছে তারা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ