ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অন্যতম কিংবদন্তি নেতা, আল-কাসসাম ব্রিগেডের চিফ অব স্টাফ শহীদ মোহাম্মদ দেইফের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতি ও সংগ্রামকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন সংগঠনটির মুখপাত্র আবু উবাইদাহ। তিনি বলেন, “দেইফের ভাইয়েরা, সন্তানেরা এবং বিশ্বজুড়ে তার আদর্শের অনুসারীরা আজো তাঁর পথ অনুসরণ করছে এবং দখলদার শক্তির বিরুদ্ধে কৌশলগতভাবে আঘাত হানছে।”
রোববার (১৩ জুলাই) নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে আবু উবাইদাহ বলেন, “মোহাম্মদ দেইফ যে উত্তরাধিকার রেখে গেছেন, তা ইসরায়েলি যুদ্ধাপরাধী ও দখলদারদের জন্য চিরস্থায়ী এক দুঃস্বপ্ন হয়ে থাকবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যখন মোহাম্মদ দেইফ ও তাঁর সহযোদ্ধারা তাদের রক্ত দিয়ে ফিলিস্তিন মুক্তির শেষ অধ্যায় লিখে গেছেন, তখন এই ভূমিতে দখলদাররা আর কখনো নিরাপদে বসবাস করতে পারবে না।”