শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি (৮২) মারা গেছেন। তার সহকারীর বরাতে রোববার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

আশির দশকে সামরিক শাসক হিসেবে 'ইস্পাত কঠিন' হাতে দেশ শাসন করেন বুহারি।

পরবর্তীতে নিজের ভাবমূর্তি আমূল বদলে একজন রূপান্তরিত গনতন্ত্রকামী হিসেবে রাজনীতির অঙ্গনে আবারও ফেরেন বুহারি। ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত টানা দুই মেয়াদে বেসামরিক, 'ডেমোক্র্যাট' প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করেন তিনি।

প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে বুহারির মুখপাত্র ছিলেন গারবা শেহু। তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, 'সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আজ বিকেলে লন্ডনের এক ক্লিনিকে মারা গেছেন। তার পরিবার এই ঘোষণা দিয়েছে।'

ক্ষমতাসীন প্রেসিডেন্ট বোলা তিনুবু এক বিবৃতিতে জানান, তিনি বুহারির স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি, তিনি ভাইস প্রেসিডেন্ট কাশিম শেত্তিমাকে ইংল্যান্ডে যেয়ে বুহারির মরদেহ ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়ার দেখভাল করার নির্দেশ দিয়েছেন।

২০১৫ সালে নাইজেরিয়ার মুসলিম নেতা বুহারি প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে তৎকালীন শাসককে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করেন। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ