শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা

বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগারে মুসলিম যাত্রীদের অজুর জন্য বিশেষ পা ধোয়ার ব্যবস্থা করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

টেক্সাসের লাইসেন্স ও নিয়ন্ত্রণ বিভাগের নথি অনুযায়ী, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়। বিমানবন্দরের ডি টার্মিনালের বিদ্যমান শৌচাগারে পুরুষ ও নারীদের জন্য পৃথক অজুর স্থান তৈরি করা হবে।

প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লাখ ডলার, যা ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।

সাধারণ শৌচাগারের বেসিনে পা ধোয়ার কারণে মেঝে ভিজে পিচ্ছিল হয়ে যাওয়া এবং বেসিনের ক্ষতি এড়াতেই নিচু উচ্চতার বিশেষ অজুর স্থান বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রকল্পের নথিতে উল্লেখ করা হয়েছে।

এ ধরনের অজুর ব্যবস্থা যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকেই রয়েছে। এর মধ্যে শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর অন্যতম।

তবে এই উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কও দেখা দিয়েছে। কেউ কেউ এর সমালোচনা করলেও অন্যরা বলছেন, এটি কোনো মতাদর্শ প্রচারের বিষয় নয়; বরং শৌচাগার পরিষ্কার রাখা, পানি ছড়িয়ে পড়া রোধ এবং পিচ্ছিল মেঝেতে দুর্ঘটনা এড়ানোর একটি বাস্তবসম্মত ব্যবস্থা।

সূত্র: ফক্স নিউজ 

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ