শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের উদ্যোগে কেন্দ্রীয় দাঈ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সংগঠনের দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা, দাঈ, শিক্ষার্থী এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

সম্মেলনে বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের অন্যতম অভিভাবক মাওলানা আব্দুল কাদের, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও সংগঠনের অন্যতম অভিভাবক মাওলানা জুবায়ের আহমাদ, ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের প্রধান অভিভাবক মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, জামিয়া মুহাম্মদিয়ার শায়খুল হাদিস মাওলানা মুফতি শামছুল আলম এবং বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মুফতি রিজওয়ান রফিকী।

আরও বক্তব্য দেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফী, মাওলানা মুফতি রেজাউল কারীম আবরার, জামিয়া কারিমিয়ার মহাপরিচালক মাওলানা আবু সায়েম খালেদ, ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের অন্যতম অভিভাবক মাওলানা মুফতি আ.ফ.ম. আকরাম হোসাইন, জামিয়া রবিউল উলুম মাদরাসার মহাপরিচালক ও ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের অন্যতম অভিভাবক মুফতি ফয়জুল্লাহ বিন মুখতার, জহির উদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা আরাফাত হোসাইন প্রমুখ।

সম্মেলনে বক্তারা দাওয়াতি কার্যক্রমে তরুণ প্রজন্মকে আরও সম্পৃক্ত করা, দাওয়াতের পদ্ধতিকে যুগোপযোগী করা এবং সাংগঠনিকভাবে দাঈদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ