সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার

ওআইসি সম্মেলনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের সম্মেলন শনিবার (২১ জুন) শুরু হয়েছে। এই সম্মেলনে ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে বিশেষ অধিবেশনে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছে বাংলাদেশ। এই হামলাকে বেআইনি ও আগ্রাসী আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ আগ্রাসনকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন উল্লেখ করে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা।

পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই দাবি জানান। শনিবার (২১ জুন) তিনি সম্মেলনে বক্তব্য দেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসরায়েলের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড এ অঞ্চলকে অস্থিতিশীল এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করার হুমকি সৃষ্টি করেছে। অবিলম্বে এ ধরনের উসকানি বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

পাশাপাশি কূটনীতি ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার মাধ্যমে শান্তি নিশ্চিত করতে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) ও আইসিসির মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহিতার দাবিতে ওআইসিকে অবশ্যই ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকতে হবে। আমাদের সংহতিকে অবশ্যই কৌশলগত ও টেকসই পদক্ষেপে রূপান্তরিত করতে হবে।

তিনি রোহিঙ্গা সমস্যাও তুলে ধরেন। আইসিজেতে ওআইসির আইনি উদ্যোগ এবং ওআইসি টেন ইয়ার প্রোগ্রাম অব অ্যাকশনে রোহিঙ্গা ইস্যুকে অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য ওআইসির প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি আইসিজেতে চলমান আইনি কার্যক্রমে অর্থায়নে সহায়তা করার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ