শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ আগামীকাল অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, যা জানাল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোববার রাতে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,

“আমরা ইরানের ফর্দো, নাতানজ ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছি। এখন আমাদের সব বিমান ইরানি আকাশসীমার বাইরে রয়েছে।”

ট্রাম্প দাবি করেন, “মাটির ২৬২ ফুট নিচে অবস্থিত ফর্দো পারমাণবিক কেন্দ্রে ভারী বোমা নিক্ষেপ করা হয়েছে। হামলায় ব্যবহৃত বিমানগুলো এখন যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে।”

এ হামলা নিয়ে ইরানের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের উপ-রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনি এক সরাসরি সম্প্রচারে বলেন,

“আমরা পূর্ব সতর্কতা হিসেবে ফর্দো, নাতানজ ও ইসফাহান কেন্দ্র আগেই খালি করে ফেলেছিলাম। ফলে ট্রাম্পের দাবি সত্য হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। কারণ পারমাণবিক উপকরণ আগে থেকেই নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছিল।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ