শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

এক ঘণ্টায় ইসরায়েলের ১০ বিমান ভূপাতিত করার দাবি ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাত্র এক ঘণ্টার ব্যবধানে ইসরায়েলের ১০টি সামরিক বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর সূত্রে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি

ইরানের খাতাম আল-আনবিয়া এয়ার ডিফেন্স ঘাঁটির কমান্ডার মেহের নিউজকে জানিয়েছেন, “শেষ এক ঘণ্টায় দখলদার ইসরায়েলের ১০টি সামরিক বিমান ধ্বংস করেছি আমরা।” তবে এসব বিমান যুদ্ধবিমান, ড্রোন না কি নজরদারি চালানোর বিমান—তা নির্দিষ্ট করে বলা হয়নি।

এ বিষয়ে এখনো ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।

বিমান ভূপাতিতের ঘটনার পরপরই ইরান সরাসরি ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা MDA (Magen David Adom) জানিয়েছে, হাইফা শহরের কাছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন। অন্যদিকে গ্যালিলি অঞ্চলের একটি দোতলা ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় আরও ১৪ জন আহত হয়।

ম্যাডিসিস এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দাবি করেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ