মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

রমজানে মক্কা-মদিনার তাপমাত্রা যেমন থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনায় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হতে পারে এবং তাপমাত্রা সামান্য বেশি থাকবে বলে আবহাওয়া পূর্বাভাস দিয়েছে সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। সংস্থাটি জানিয়েছে, মাসজুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোট বৃষ্টিপাত মৌসুমি গড়ের নিচে থাকার সম্ভাবনা রয়েছে।

এনসিএমের প্রাথমিক জলবায়ু পূর্বাভাস অনুযায়ী, রমজান মাসে মক্কা ও মদিনা দুই শহরেই বৃষ্টিপাতের পরিমাণ গড়ের তুলনায় কম হতে পারে। স্বাভাবিকভাবে মাসিক গড় বৃষ্টিপাত মক্কায় প্রায় ৪ দশমিক ২ মিলিমিটার এবং মদিনায় ৪ দশমিক ৩ মিলিমিটার। রমজানে বৃষ্টি হলে, তা হালকা মাত্রার মধ্যেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা বেশি।

তাপমাত্রার দিক থেকেও স্বাভাবিকের চেয়ে কিছুটা উষ্ণ পরিস্থিতির আভাস দিয়েছে কেন্দ্রটি। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মক্কায় গড় তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় সর্বোচ্চ প্রায় ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ