শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইসরায়েলকে অবশ্যই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে: ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শর্তসাপেক্ষে ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। শর্তটি হচ্ছে-সেজন্য ইসরায়েলকে অবশ্যই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। 

বুধবার জাকার্তায় এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবায়ো সুবিয়ান্তো। 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রর উপস্থিতিতে প্রবায়ো বলেন, দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান এবং ফিলিস্তিনের স্বাধীনতাই প্রকৃত শান্তির একমাত্র পথ। আমাদের উচিত ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। তবে একইসঙ্গে আমরা দৃঢ়ভাবে বলছি- যদি ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তখনই ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া এখনও ইসরায়েলকে কোনও ধরনের কূটনৈতিক স্বীকৃতি দেয়নি। দেশটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান করে আসছে। প্রবায়োর এই বক্তব্য ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী কূটনৈতিক অবস্থানে এক ধরনের সম্ভাব্য পরিবর্তনের আভাস দিচ্ছে। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট প্রবায়োর এ ঘোষণায় আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হতে পারে।

বিশেষত, মুসলিম বিশ্বের অন্য দেশগুলো যারা এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, তাদের জন্যও এটি একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্র সংবাদ সম্মেলনে বলেন, ফ্রান্সও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে। এ লক্ষ্যে সব ধরনের কূটনৈতিক পদক্ষেপকে সমর্থন জানাবে। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা যেমন জরুরি, তেমনি ফিলিস্তিনের স্বাধীনতাও সমানভাবে অপরিহার্য। সূত্র: রয়টার্স

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ