মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ইসলামফোবিয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক আজারবাইজানের প্রেসিডেন্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বাড়তে থাকা বিদ্বেষ ও বৈষম্যের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

সোমবার দেশটির রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘Islamophobia in Focus: Unveiling Bias, Shattering Stigmas’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে পাঠানো এক লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ইসলামফোবিয়া এখন একটি বৈশ্বিক ও প্রাতিষ্ঠানিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মুসলিম বিশ্ব এই অন্যায় ও বিপজ্জনক প্রবণতার বিরুদ্ধে একযোগে কণ্ঠ তুলতে হবে।’

আলিয়েভ বলেন, ‘ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ, ঘৃণা ও অসহিষ্ণুতা দিন দিন বাড়ছে এবং তা আজ আর বিচ্ছিন্ন নয়, বরং বেশ ‘সুনির্দিষ্ট ও কাঠামোবদ্ধ’।’

প্রেসিডেন্ট বলেন, ‘ইসলামফোবিয়া আজ কিছু দেশে কার্যত রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে। বিশেষ করে যেসব দেশের ঔপনিবেশিক অতীত আছে, সেখানে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, শিক্ষা, আবাসন ও কর্মসংস্থানের অধিকার ক্রমাগতভাবে খর্ব করা হচ্ছে—সবই ধর্মনিরপেক্ষতার ছদ্মাবেশে।’

আজারবাইজান প্রেসিডেন্ট স্পষ্টভাবে উল্লেখ করেন, ইসলামের ওপর আক্রমণ ও মুসলমানদের হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা স্বাধীন মত প্রকাশের নামে গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি অভিযোগ করেন, কিছু রাষ্ট্র ও রাজনৈতিক গোষ্ঠী এই ইসলামবিদ্বেষকে উসকে দিচ্ছে। ‘চরমপন্থী দল ও ডানপন্থী রাজনীতিকেরা ইসলাম ও মুসলমানদের পশ্চিমা মূল্যবোধের জন্য হুমকি হিসেবে তুলে ধরে জনমত পেতে চাইছে,’ বলেন তিনি।

আলিয়েভ বলেন, ‘কিছু গণমাধ্যম ইসলামকে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে গুলিয়ে ফেলে। তারা ইসলামকে একটি হুমকি হিসেবে তুলে ধরে নেতিবাচক জনমত তৈরি করছে। মুসলমানদের প্রতি সমাজে ভয় ও অবিশ্বাস ছড়িয়ে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ইউরোপীয় পার্লামেন্ট ও ইউরোপ কাউন্সিলের পার্লামেন্টারি অ্যাসেম্বলি ইসলামফোবিয়া বিস্তারে পরোক্ষভাবে ভূমিকা রাখছে—তাদের পক্ষপাতমূলক ও দ্বিমুখী নীতির কারণে।

বক্তব্যের শেষ ভাগে প্রেসিডেন্ট আলিয়েভ ইসলাম সম্পর্কে বলেন, ‘ইসলাম হলো শান্তি, সংহতি ও করুণার ধর্ম। যতোই অপপ্রচার চালানো হোক, ইসলাম এখনও ন্যায়বিচার, মানবিকতা ও উচ্চ নৈতিক মূল্যবোধের প্রতীক। এটি কোটি কোটি মানুষের জন্য নৈতিক দিকনির্দেশনা হয়ে রয়েছে।’

সূত্র: আনাদোলু

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ