রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

বাবুনগর মাদ্রাসায় ‘কুরবানীর ফাযায়িল ও মাসায়িল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, চট্টগ্রাম

চট্টগ্রাম ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে “কুরবানীর ফাযায়িল ও মাসায়িল” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮মে)বাদে মাগরিব জামিয়ার আল হারুন জামে মসজিদ মিলনায়তনে পবিত্র কুরআনের তিলাওয়াতের মাধ্যমে এই সেমিনার শুরু হয়।
 
জামেয়ার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি ইকবাল আজিমপুরীর সঞ্চালনায় জামেয়ার বিভিন্ন শ্রেণীর ৩০ জনের অধিক ছাত্র কুরবানি সংক্রান্ত প্রবন্ধ ও বক্তব্য উপস্থাপন করেন।   

এ সময় মাদরাসার সিনিয়র মুহাদ্দিস হাফেজ মাওলানা শোয়াইব বাবুনগরী, মাওলানা মীর হোসেন রামগড়ী, মাওলানা ডক্টর হারুন আজিজী নদভী, মুফতি ইকরাম পাঠকনগরী, মাওলানা ফরিদুল আলম আমিনী, মাওলানা ত্বলহা জুবায়ের দৌলতপুরী , মাওলানা মিজান ইমামনগরী, মাওলানা ক্বারী ওবাইদুল্লাহ, ক্বারী নোমান ,  আদিব মাওলানা মাহমুদ ইজহার আব্দুল্লাহপুরী, মূফতি বরকত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ইসলাম,দেশ,জাতি ও  মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধ কামনা করে জামিয়ার মুহাদ্দিস হাফেজ মাওলানা শোয়াইব বাবুনগরী মোনাজাতের মাধ্যমে সেমিনাররের সমাপ্তি ঘোষণা করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ