জিলহজ মাসের মহিমান্বিত প্রথম দশককে ইবাদতের ভরা মৌসুম বলে উল্লেখ করেছেন ইসলামি আলোচক ও আসসুন্নাহ ফাউন্ডেশেনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এ সময়কে তাই ইবাদতের সৌরভে ভরিয়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে গুরুত্বপূর্ণ ১১টি আমলের কথাও জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার (২৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব আমলের কথা বলেন শায়খ আহমাদুল্লাহ।
শায়খ আহমাদুল্লাহ সেখানে লিখেছেন, রমজানের পরে ইবাদেতের সবচেয়ে বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক। রাসুল (সা.) বলেছেন, আল্লাহর কাছে অন্য যে কোনো সময়ের আমলের চেয়ে জিলহজের প্রথম দশকের আমল অধিক প্রিয় (সহিহ বুখারি) তাই আসুন, এই শ্রেষ্ঠ দশককে ইবাদতের সৌরভে ভরিয়ে তুলি।
তিনি লিখেন, আজকাল জিলহজ বলতে মানুষ কেবল কোরবানি বোঝে। জিলহজের প্রথম দশক যে ইবাদতের ভরা মৌসুম, এটা মানুষ জানে না। অবহেলিত এ ইবাদতের মৌসুম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা দরকার।
তাকবির এই দিনগুলোর গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ লিখেন, সাহাবিগণ এই দশকে তাকবিà¦