রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ প্রশ্নফাঁসের অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র জমিয়তের বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল

তুরস্কে কেনাকাটা বয়কটের আন্দোলন, গ্রেপ্তার ১১


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের প্রতিবাদে তুরস্কজুড়ে চলছে বিক্ষোভ আন্দোলন। আন্দোলনের অংশ হিসেবে ডাকা কেনাকাটা বয়কটের কর্মসূচিতে অংশ নেওয়ায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় ১৬ জনের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে নেটফ্লিক্স সিরিজ ‘রাইজ অব এম্পায়ার্স : অটোমান’-এর এক অভিনেতাও রয়েছেন বলে জানিয়েছে তুর্কি অভিনেতা সংঘ।

তুরস্কের পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বুধবার কেনাকাটা না করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে এক দিনের এ বয়কট কর্মসূচি পালনের আহ্বান জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল। এরদোয়ানপন্থী হিসেবে পরিচিত সংবাদমাধ্যম এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বয়কটেরও আহ্বান জানান তিনি। এরপর বুধবার রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুল শহরের বেশ কিছু ক্যাফে, রেস্তোরাঁ ও বার বন্ধ থাকে।

গত মার্চ মাসে ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিরোধী দল সিএইচপি বলছে, ‘এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

এসএকে/
 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ