শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

মক্কায় কোরআন জাদুঘরের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র শহর মক্কার হেরা সাংস্কৃতিক বিভাগে খোলা হয়েছে কোরআন জাদুঘর। মক্কার উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল আব্দুলআজিজ সম্প্রতি এই জাদুঘরটির উদ্বোধন করেন।

বুধবার (৫ মার্চ) বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

জাদুঘরটি তৈরি করা হয়েছে পবিত্র কোরআন নিয়ে। কোরআন যে মুসলিমদের জন্য দিকনির্দেশনা সেটির ওপর আলোকপাত করা হয়েছে এই জাদুঘরে। এই বিষয়গুলো স্থানীয় ও পর্যটকদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে বলে সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই জাদুঘরে আছে বিরল কিছু পান্ডুলিপি, কোরআনের ঐতিহাসিক কপি। এছাড়া ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (আঃ)-এর আমলের কোরআনের ছবিও এখানে সংগৃহিত আছে। সঙ্গে আছে কিছু প্রাচীন পাথর। যেগুলোতে কোরআনের আয়াত খোদাই করা আছে।

এছাড়া জাদুঘরটিতে কোরআন শরীফ অবতীর্ণ হওয়া, এটি সংরক্ষণের ইতিহাস বর্ণনা করা ডিসপ্লে রয়েছে। যেটির মাধ্যমে কোরআন সম্পর্কে দর্শনার্থীরা বেশ ভালো ধারণা অর্জন করতে পারবেন।

৬৭ হাজার মিটার জায়গাজুড়ে তৈরি হেরা সাংস্কৃতিক বিভাগে মক্কা ও ইসলামের ইতিহাস বর্ণনা সংক্রান্ত বিভিন্ন বিষয় আছে। যারা এগুলো জানতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এছাড়া সেখানে গিয়ে সাধারণ মানুষ হেরা গুহাতেও যেতে পারবেন। যেখানে মহান আল্লাহ তায়ালা শেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর ওপর কোরআন অবতীর্ণ করেছিলেন। সূত্র: আরব নিউজ

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ