শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

৮ হাজার মুসলিম অধ্যুষিত দেশটিতে নেই একটি মসজিদও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারা বিশ্বেই দিন দিন বাড়ছে ইসলামের প্রচার-প্রসার। বাড়ছে মুসলিম জনসংখ্যা। পশ্চিমা বিশ্বে বৈরী পরিবেশেও ইসলাম তার গতিতে এগিয়ে চলছে। তবে বিস্ময়কর ব্যাপার হলো, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটান, যেখানে প্রায় আট হাজার মুসলিমের বসবাস, সেখানে একটি মসজিদও নেই। ফলে পবিত্র রমজানেও ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে গিয়ে তৃপ্তি ভরে ইবাদত করতে পারছেন না।

ভুটানের মুসলমানরা বহুবার ভূটান সরকারের কাছে মসজিদ নির্মাণের  আবেদন করলেও মসজিদ তৈরি করার কোনো উদ্যোগ হাতে নেয়নি সরকার। অথচ ভুটানে বহু বৌদ্ধ মন্দির রয়েছে। এমনকি রয়েছে একাধিক হিন্দু মন্দিরও। মুসলিম সম্প্রদায়ের প্রায় আট হাজার বাসিন্দা থাকলেও দেশটিতে কোনো মসজিদ নেই।

ভুটান এশিয়ার সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত। আয়তন ৪৬ হাজার ৫০০ বর্গকিলোমিটার। ভুটানের রাজধানী থিম্পু। ভুটানের নামকরণ সংস্কৃত ‘ভূ-উত্থান’ (উচ্চ ভূমি) থেকে। ভুটানে ৭৪.৮ শতাংশ বজ্রযান বৌদ্ধধর্ম (রাষ্ট্রধর্ম), ২২.৬ হিন্দুধর্ম, ১.৯ বন ও অন্যান্য দেশজ ধর্ম, ০.৫ খ্রিস্টধর্ম, ০.৪ ইসলাম ও ০.২ শতাংশ অন্যান্য ধর্মের লোক।

ভুটানে মসজিদ স্থাপন ও প্রকাশ্যে নামাজের অনুমতি নেই। দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের শঙ্কয় থাকে,যদি মসজিদ প্রতিষ্ঠিত হলে তা সেন্টারে পরিণত হবে এবং ইসলাম প্রচারে ব্যাপক অবদান রাখবে। এতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ইসলাম গ্রহণ করবেন।

ভুটানে মুসলমানের সংখ্যা বৃদ্ধির ফলে এখানে মসজিদ নির্মাণের দাবিও দিন দিন জোরালো হচ্ছে। ভুটানে মুসলমান পর্যটকদেরও নামাজ পড়তে হয় হোটেলে। ভুটানে বাংলাদেশ দূতাবাসে নামাজের ব্যবস্থা আছে। সেখানই জুমার নামাজ হয়ে থাকে।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ