বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

২০২৪ সালে পবিত্র হজ ও ওমরাহ করেছেন ১ কোটি ৮৫ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

২০২৪ সালে সৌদি আরবের বাইরে থেকে আসা বিশ্বের বিভিন্ন দেশের এক কোটি ৮৫ লাখেরও বেশি মুসলিম পবিত্র হজ ও ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় চতুর্থ হজ ও ওমরাহ সম্মেলন এবং প্রদর্শনীতে বক্তৃতা দিতে গিয়ে আল রাবিয়াহ বলেছেন, পবিত্র হজ ও ওমরা পালনে আসা অতিথিদের অভিজ্ঞতা সম্প্রসারণের জন্য এই ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি আনা হয়েছে।

তিনি মসজিদে নববীতে আল-রওজা আল শরিফায় বাস্তবায়ন করা নতুন ব্যবস্থার সাফল্যের দিকে ইঙ্গিত করে বলেছেন, নতুন ব্যবস্থার ফলে রওজা শরিফে জিয়ারতকারীদের সংখ্যা অতীতের তুলনায় ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে ৪০ লাখ মুসলিম পবিত্র রওজা শরিফ জিয়ারত করলেও ২০২৪ সালে তা বেড়ে ১ কোটি ৩০ লাখে পৌঁছেছে।

ওমরাহ যাত্রীদের জন্য সৌদি আরবের চালু করা নুসুক অ্যাপের নতুন সংস্করণের উদ্বোধন করেছেন আল রাবিয়াহ। নতুন এই সংস্করণের অ্যাপে ওমরাহযাত্রীদের জন্য শতাধিক অতিরিক্ত সেবা যুক্ত করা হয়েছে।

অনলাইন প্ল্যাটফর্ম নুসুক অ্যাপের মাধ্যমে সারা বিশ্বের ওমরাহ পালনকারীরা পুরো ওমরাহ যাত্রার পরিকল্পনা করতে পারেন। এটি ভ্রমণকারীদের ওমরাহ যাত্রার জন্য প্রয়োজনীয় ভিসা এবং পারমিট পেতে সহায়তা করে।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ